চলমান ইভেন্ট ও প্রোগ্রাম

শীতবস্ত্র বিতরণ
২০/১১/২০২৬

শীতবস্ত্র বিতরণ

অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

ফ্রি মেডিকেল ক্যাম্প
১০/০৯/২০২৬

ফ্রি মেডিকেল ক্যাম্প

দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।

শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম
১৫/০৮/২০২৬

শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

দাওয়াহ কার্যক্রম

মারকাযুস সুন্নাহ ফাউন্ডেশন বিশ্বাস করে—পরিশুদ্ধ দাওয়াহর মাধ্যমেই মানুষের অন্তরে ঈমান জাগ্রত হয় এবং একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে। আমাদের দাওয়াহ কার্যক্রমের মূলভিত্তি হলো কুরআন ও সহীহ সুন্নাহ।

১

তাওহীদের প্রতিষ্ঠা

আমাদের প্রথম লক্ষ্য হলো আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করা এবং মানুষকে শিরক, বিদআত ও নানা প্রান্তিকতা থেকে দূরে রাখা। এ উদ্দেশ্যে আমরা পরিকল্পিত দাওয়াহ কার্যক্রম পরিচালনা করি, যা মানুষকে শুদ্ধ আকীদা ও সঠিক ইবাদতের দিকে আহ্বান জানায়।

২

সৎকাজের প্রসার

আমরা সমাজে সৎকাজের প্রসার ও অসৎকাজের প্রতিরোধকে দাওয়াহর অন্যতম অংশ হিসেবে গ্রহণ করি। এজন্য বিভিন্ন স্তরে নিয়মিত আলোচনা, হালাকাহ ও প্রোগ্রাম আয়োজন করা হয়।

৩

আদর্শ মসজিদ প্রকল্প

মারকাযুস সুন্নাহ নবী করীম ﷺ-এর মসজিদের আদলে এমন আদর্শ মসজিদ প্রতিষ্ঠা করতে চায়, যা শুধু নামাজের স্থান নয়, বরং শিক্ষা, দাওয়াহ, সেবা ও সমাজকল্যাণের কেন্দ্র হয়ে উঠবে।

৪

সভা-সেমিনার ও হালাকাহ

গ্রাম থেকে শহর—বিভিন্ন এলাকায় নিয়মিত সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক দ্বীনি আলোচনা, মুক্ত মতবিনিময় ও বিশেষ সেমিনার আয়োজন করা হয়। মসজিদ, মাদরাসা বা সাংস্কৃতিক অডিটোরিয়ামসহ যেকোনো সমাবেশস্থল এ জন্য ব্যবহৃত হয়।

৫

প্রকাশনা ও সাহিত্যকর্ম

বিশুদ্ধ ইসলামী জ্ঞান, আকীদা ও দ্বীনি দৃষ্টিভঙ্গি সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিতে প্রামাণ্য বই, বুকলেট, গবেষণাপত্র এবং অনুবাদগ্রন্থ প্রকাশ করা আমাদের অন্যতম উদ্যোগ।

৬

প্রশিক্ষণ কর্মসূচি

ইমাম, খতীব ও দা‘য়ীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়, যাতে তারা দাওয়াহকে আরও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন।

৭

মিডিয়া ও প্রযুক্তি ব্যবহার

আমাদের দাওয়াহ কার্যক্রম শুধু সরাসরি নয়; আমরা বিষয়ভিত্তিক আলোচনা, ভিডিও, ডকুমেন্টারি তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করি। এভাবে আমরা বৃহত্তর জনসমাজে পৌঁছে যাই।

৮

অমুসলিমদের মাঝে দাওয়াহ

অমুসলিমদের উদ্দেশে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে মৌলিক বই রচনা, অনুবাদ ও তথ্যসমৃদ্ধ প্রকাশনা করা হয়, যা তাদের কাছে ইসলামের প্রকৃত চিত্র উপস্থাপন করে।

৯

সামাজিক সংস্কার

ধর্মীয় ও সামাজিক কুসংস্কার দূরীকরণের জন্য সচেতনতামূলক প্রোগ্রাম ও ক্যাম্পেইন চালানো হয়।

১০

পরিবার ও ব্যক্তিগত পরামর্শ

পরিবারভিত্তিক সমস্যা সমাধান ও মানসিক প্রশান্তি ফিরিয়ে আনতে ফ্যামিলি কাউন্সেলিং বিভাগ পরিচালনা করা হয়। পাশাপাশি দ্বীনি জিজ্ঞাসা ও সমস্যার সমাধানের জন্য হটলাইন/কল সেন্টার চালু রাখার পরিকল্পনা রয়েছে।

১১

যুব ও কিশোরদের উন্নয়ন

যুবসমাজ ও শিশু-কিশোরদের নৈতিকভাবে শক্তিশালী করার জন্য ইসলামী ইয়ুথ ক্লাব, সাংস্কৃতিক কেন্দ্র ও খেলাধুলা-ভিত্তিক ইতিবাচক কর্মসূচি পরিচালনা করা হয়।

১২

শরয়ী সমাধান বিভাগ

যারা সরাসরি দ্বীনি জিজ্ঞাসার উত্তর চান, তাদের জন্য শরয়ী সমাধান বিভাগ চালু রয়েছে, যেখানে আলেমগণ সরাসরি দিকনির্দেশনা প্রদান করেন।

শরয়ী সমাধান বিভাগ ভিডিও লাইব্রেরি প্রকাশনা

সেবামূলক উদ্যোগ

আমাদের সেবামূলক কার্যক্রমে বিশেষ গুরুত্ব পায় দরিদ্র, এতিম, বিধবা, অসহায় ও দুর্যোগপীড়িত মানুষ। তাদের পাশে দাঁড়িয়ে আমরা শুধু তাৎক্ষণিক সাহায্য নয়, বরং টেকসই সমাধানের পথ খুঁজে বের করি।

১

দারিদ্র্য বিমোচন ও মানবসেবা

দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যাতে আর্ত মানবতার সেবা আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হয়।

২

দুর্যোগ ব্যবস্থাপনা

প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ত্রাণ বিতরণ ও পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

৩

নিরাপদ পানির ব্যবস্থা

সুপেয় পানির সুবিধাবঞ্চিত এলাকায় নলকূপ ও পানি শোধনাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

৪

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন

অধিক ফলনশীল বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সাদাকায়ে জারিয়াহর সুযোগ সৃষ্টি করা হবে।

৫

মৌসুমি মানবিক সহায়তা

রমযানে ইফতার সামগ্রী ও কুরবানীর মৌসুমে মাংস বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হবে।

৬

শিক্ষা ও আত্মনির্ভরতা

অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা বিস্তার এবং আত্মনির্ভরতার সুযোগ তৈরি করা হবে।

৭

এতিম প্রতিপালন

এতিম শিশুদের শিক্ষা, প্রতিপালন ও চরিত্র গঠনের পূর্ণ দায়িত্ব গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

৮

সামাজিক উন্নয়ন ও পুনর্গঠন

কর্মসংস্থান, প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদী সামাজিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

এই উদ্যোগগুলোর অংশীদার হোন

আপনার দান, যাকাত বা সদকা দিয়ে অথবা স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়ে পাশে দাঁড়ান।

ডোনেশন ফান্ড ভলান্টিয়ার হোন যাকাত হিসাব
দান করুন